রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বর এলাকায় শনিবার দুপুরে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মীরা। দুপুর সোয়া ১২টার দিকে শংকরের ইবনে সিনা হাসপাতালের পাশ থেকে মিছিলটি শুরু হয়ে আইএসটি কলেজ হয়ে ২৭ নম্বর বাটা শো-রুমের সামনে গিয়ে শেষ হয়। এ সময় মিছিলকারীরা মীনা বাজারের সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এরপর আইএসটি কলেজের পাশ দিয়ে বের হয়ে ২৭ নম্বরে বাটা শো-রুমের সামনে এসে শেষ হয়।
ধানমন্ডি থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম জানান, মিছিলটি মোহাম্মদপুর ও ধানমন্ডি থানার সীমান্তবর্তী এলাকায় ঘটেছে। মিছিল শেষে পালানোর সময় পুলিশ তিনজনকে আটক করে এবং তাদের কাছ থেকে একটি ব্যানার জব্দ করে। পুরো ঘটনার বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছেন তিনি। মিছিল শেষে পালিয়ে যাওয়ার সময় ৩ জনকে আটক করেছে পুলিশ।



