নতুন সামরিক বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য বোর্ড গঠন করলেন কাতারের

, শিক্ষা

নতুন সামরিক বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য বোর্ড গঠন করলেন কাতারের

কাতারের প্রতিরক্ষাবিষয়ক শিক্ষা ও প্রযুক্তি গবেষণার উৎকর্ষ সাধনে সদ্য প্রতিষ্ঠিত ‘তামিম বিন হামাদ সামরিক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’-এর বোর্ড অব ট্রাস্টিজ গঠন করেছেন আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। ৩৭ নম্বর আমিরি ডিক্রি অনুযায়ী গঠিত এই পর্ষদে কাতারি সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ বোর্ডের চেয়ারম্যান এবং প্রতিরক্ষামন্ত্রী ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

বোর্ড অব ট্রাস্টিজের সদস্যরা হলেন

  1. স্বরাষ্ট্রমন্ত্রী
  2. শিক্ষা ও উচ্চশিক্ষামন্ত্রী
  3. পরিবহনমন্ত্রী
  4. স্টেট সিকিউরিটি সার্ভিসের প্রধান
  5. সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ
  6. ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সির প্রধান
  7. কাতার বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট
  8. ড. মারিয়াম আলী সুলতান আল-মাদিদ
  9. শেখা ড. দিনা বিনতে আহমেদ বিন সাইফ আল থানি

নতুন এই ডিক্রি অনুযায়ী, বোর্ডের চেয়ারম্যান প্রয়োজনে অভিজ্ঞ ব্যক্তিদের বোর্ডে অন্তর্ভুক্ত করার ক্ষমতা রাখবেন। সরকারি গেজেটে প্রকাশের তারিখ থেকেই এই আদেশ কার্যকর হবে। সামরিক ও প্রযুক্তিগত শিক্ষার মানোন্নয়নে এই বিশ্ববিদ্যালয় ও নবগঠিত পর্ষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।