বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি পদে নতুন নিয়োগ

, চাকরি

বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি পদে নতুন নিয়োগ

বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক এবং এমওডিসি (নৌ) পদে ৯টি আলাদা শাখায় লোকবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদনের পর নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হয়ে সরাসরি ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে। আবেদনের শেষ সময় আগামী ১৩ অক্টোবর ২০২৬। বাংলাদেশ বা অন্য কোনো দেশে প্রচলিত বলবৎযোগ্য কোনো আইন ও বিধির অধীন গ্রেপ্তার, দোষী সাব্যস্ত, বন্দী, আটক অথবা কোনো মামলায় অভিযুক্ত হয়ে কোনো বিচারালয়ে বিচারাধীন থাকলে।

শাখাভিত্তিক শিক্ষাগত যোগ্যতা

  • ডিই/ইউসি (সিম্যান এবং কমিউনিকেশন ও টেকনিক্যাল): ন্যূনতম এসএসসি (বিজ্ঞান) বা সমমান পরীক্ষায় জিপিএ ৩.৫০ ও তদূর্ধ্ব।
  • রেগুলেটিং: ন্যূনতম এসএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ ৩.০০ ও তদূর্ধ্ব।
  • রাইটার, স্টোর ও মিউজিশিয়ান: জীববিজ্ঞানসহ এসএসসি (বিজ্ঞান) বা সমমান পরীক্ষায় জিপিএ ৩.৫০ ও তদূর্ধ্ব।
  • কুক ও স্টুয়ার্ড: এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০ ও তদূর্ধ্ব।
  • টোপাস: ন্যূনতম অষ্টম শ্রেণি পাস।
  • এমওডিসি (নৌ): এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ ও তদূর্ধ্ব।

বয়স ও অন্যান্য তথ্য

  • বয়সসীমা: ১ জানুয়ারি ২০২৭ তারিখে নাবিক পদের জন্য ১৭ থেকে ২০ বছর এবং এমওডিসি (নৌ) পদের জন্য ১৭ থেকে ২২ বছর।
  • বেতন ও সুবিধা: সরকারি বিধি অনুযায়ী সশস্ত্র বাহিনীর বেতনক্রম ও অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদনের অযোগ্যতা

  1. যেকোনো দেশি বা বিদেশি আইনের অধীন গ্রেপ্তার, দোষী সাব্যস্ত, বন্দী, আটক বা আদালতে বিচারাধীন থাকলে।
  2. সশস্ত্র বাহিনী বা সরকারি চাকরি থেকে বরখাস্ত বা অপসারিত হলে।
  3. দ্বৈত নাগরিকত্ব থাকলে।
  4. সশস্ত্র বাহিনীর বুনিয়াদি প্রশিক্ষণ চলাকালীন স্বেচ্ছায় চাকরি ত্যাগ করলে।

আবেদন প্রক্রিয়া ও পরীক্ষা

আগ্রহী প্রার্থীরা নৌবাহিনীর নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করে ‘Sailor Section’ বা ‘Apply Now’ বাটনে ক্লিক করে প্রাক-যোগ্যতা যাচাই করতে পারবেন। এরপর নিজ নিজ শাখার দায়িত্ব ও কর্তব্য জেনে সাইন আপ করে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন ফি হিসেবে ৩০০ টাকা মোবাইল ব্যাংকিং বা কার্ডের মাধ্যমে পরিশোধ করতে হবে। আবেদন ফরমটি যথাযথভাবে পূরণ ও জমা দেওয়ার পর ‘নাবিক-১’ কপিটি ডাউনলোড ও প্রিন্ট করে নিতে হবে, যা পরীক্ষার দিন প্রয়োজনীয় নথিপত্রসহ কেন্দ্রে জমা দিতে হবে। নিউজিল্যান্ডে উচ্চশিক্ষা: ২৪টি যোগ্যতা থাকলেই পাবেন পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসা। এ পর্যায়ে প্রার্থীরা যেকোনো ব্যাংক কর্তৃক প্রদত্ত ক্রেডিট/ডেবিট কার্ড (যেমন ভিসা, মাস্টারকার্ড, আমেরিকান এক্সপ্রেস, নেক্সাস) এবং মোবাইল ব্যাংকিং (যেমন বিকাশ, নগদ, রকেট, ট্যাপ, ওকে ওয়ালেট) ইত্যাদির মাধ্যমে আবেদন ফি প্রদান করতে হবে।

পরীক্ষার কেন্দ্র ও সময়সূচি

  • পরীক্ষার তারিখ: ১৮ অক্টোবর ২০২৬ থেকে ২৩ নভেম্বর ২০২৬ পর্যন্ত।
  • কেন্দ্রসমূহ: বানৌজা ঢাকা (খিলক্ষেত, ঢাকা), বানৌজা তিতুমীর (শহর খালিশপুর, খুলনা) এবং নৌবাহিনী ভর্তি ও তথ্যকেন্দ্র (টাইগার পাস, চট্টগ্রাম)।
  • সকাল ৮টার মধ্যে নির্ধারিত কেন্দ্রে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত হতে হবে।

শাখা অনুযায়ী পরীক্ষার বিস্তারিত সময়সূচি নৌবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া লিংকে যাচাই করা যাবে।