নিয়োগের সংক্ষিপ্ত বিবরণ
ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এনসিসি ব্যাংক) তাদের শাখা পরিচালনার জন্য দক্ষ ও অভিজ্ঞ জনবল খুঁজছে। ব্যাংকটির ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে জ্যেষ্ঠতা অনুযায়ী ‘সিনিয়র এক্সিকিউটিভ অফিসার’ (এসইও) থেকে ‘ভাইস প্রেসিডেন্ট’ (ভিপি) পদমর্যাদায় কর্মী নিয়োগ দেওয়া হবে। নির্বাচিতদের বাংলাদেশের যেকোনো স্থানে দায়িত্ব পালন করতে হবে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
- বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ, এমবিএম, স্নাতকোত্তর বা ৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রিধারী হতে হবে। ব্যবসায় শিক্ষা শাখা থেকে উত্তীর্ণদের অগ্রাধিকার দেওয়া হবে।
- শিক্ষাজীবনের কোনো পর্যায়েই ৩য় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।
- ব্যাংকিং খাতে ন্যূনতম ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে অন্তত ২ বছর শাখা ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা বাধ্যতামূলক। বর্তমানে শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত ব্যক্তিরাই আবেদন করতে পারবেন।
- ইসলামিক ব্যাংকিংয়ে পেশাগত সনদ থাকলে বাড়তি সুবিধা পাওয়া যাবে। এছাড়া বাণিজ্যিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে এমটিও/পিও ব্যাকগ্রাউন্ড কিংবা প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিয়োগপ্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে।
প্রার্থীর দায়িত্বসমূহ
নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাকে শাখার আমানত, ঋণ বা বিনিয়োগ, বৈদেশিক বাণিজ্য এবং ফি-ভিত্তিক আয় বৃদ্ধির মাধ্যমে ব্যাংকের লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করতে হবে। পাশাপাশি ক্লায়েন্ট বেস সম্প্রসারণ, করপোরেট, রিটেইল ও এসএমই গ্রাহকদের সঙ্গে দীর্ঘমেয়াদি সুসম্পর্ক বজায় রাখা, ব্যালেন্স শিট পরিচালনা এবং অ্যাসেট কোয়ালিটি নিশ্চিত করার দায়িত্ব থাকবে। এছাড়া শাখার প্রশাসনিক তদারকি, ব্যাংকিং কমপ্লায়েন্স নিশ্চিত করা এবং টিমের নেতৃত্ব প্রদানের মাধ্যমে কাজের সমন্বয় সাধন করতে হবে।
বেতন ও আবেদনের নিয়ম
- বেতন ও সুযোগ-সুবিধা: যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে আকর্ষণীয় বেতন প্যাকেজ আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
- আবেদন প্রক্রিয়া: আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে ব্যাংকের নির্দিষ্ট পোর্টালে আবেদন করতে পারবেন।
- সময়সীমা: আগামী ২৫ অক্টোবর পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে।
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
- চাকরির ধরন: ফুল টাইম (অফিস)।
- বেতন স্কেল: ৮২৫০ থেকে ৩০২৩০ টাকা।
- সর্বনিম্ন ৩০ বছর।
- আগের নিয়মেই ফিরছে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষা, ২০২৭–এর সিলেবাস প্রকাশ।
- ৫ বছরে ১ কোটি কর্মী পাঠানোর লক্ষ্য: কতটা প্রস্তুত আমাদের দক্ষতা প্রশিক্ষণ।
- আগ্রহী প্রার্থীরা চাকরি বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে এই লিংকে প্রবেশ করুণ।
- আবেদনের শেষ তারিখ।



