কলকাতার হাসপাতালে মারা গেলেন ছাত্রলীগের সাবেক নেতা মাহফুজুল হায়দার

, বাংলাদেশ

কলকাতার হাসপাতালে মারা গেলেন ছাত্রলীগের সাবেক নেতা মাহফুজুল হায়দার

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী (রোটন) কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। শনিবার সকালে কলকাতার রুবি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ৪৮ বছর বয়সী মাহফুজুল হায়দার দীর্ঘদিন ধরে পাকস্থলীর ক্যানসারে ভুগছিলেন। মৃত্যুর বিষয়টি নিয়ে গণমাধ্যমের খবরে বলা হয়, মাহফুজুল হায়দার দীর্ঘদিন ধরে পাকস্থলীর ক্যানসারে ভুগছিলেন৷ তার বয়স হয়েছিল ৪৮ বছর। ’২৪ এর গণঅভ্যুত্থানের পর মাহফুজুল হায়দার চৌধুরী ভারতে চলে যান।

২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর তিনি ভারতে চলে যান। প্রথমে চেন্নাইয়ে তার ক্যানসারের চিকিৎসা শুরু হলেও পরবর্তীতে কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মাহফুজুল হায়দার চৌধুরী ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। ক্যানসার শনাক্ত হলে চেন্নাইয়ের তার চিকিৎসা শুরু হয়।