মহাত্মা গান্ধীর প্রপৌত্র এবং ‘হাম ভারতকে লোগ’ সংগঠনের প্রেসিডেন্ট তুষার গান্ধীকে আটক করেছে মুম্বাই পুলিশ। ককরোচ জনতা পার্টির সমর্থনে মুম্বাইয়ের অগাস্ট ক্রান্তি ময়দানে আয়োজিত একটি বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথেই তাকে ও তার সহযোগীদের পুলিশি হেফাজতে নেওয়া হয়। বর্তমানে তাকে ডিএন নগর থানায় রাখা হয়েছে। তুষার গান্ধী নিজেকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করলেও, পুলিশের পক্ষ থেকে তা অস্বীকার করে জানানো হয়েছে যে তাকে কেবল আটক করা হয়েছে। যদিও গ্রেপ্তারের কথা অস্বীকার করেছে পুলিশ।
একই কর্মসূচির অংশ হিসেবে দিল্লির সাবেক মন্ত্রী মণীশ সিসোদিয়াকেও আটক করা হয়েছে। আম আদমি পার্টি (আপ) অভিযোগ করেছে যে, দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনের সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রাখা হয়েছে এবং দলের প্রধান কার্যালয়ও সিলগালা করে দেওয়া হয়েছে। সিল করে দেওয়া হয়েছে দলের সদর দপ্তরও।
পরিস্থিতির প্রভাব পড়েছে মহারাষ্ট্রের অন্যান্য অঞ্চলেও। ছত্রপতি সম্ভাজিনগরে সিজেপির আহ্বায়ক অভিজিৎ দীপকের বাসভবনেও পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া সিজেপির কর্মসূচিতে অংশগ্রহণকারী অনেক আইনজীবীকেও পথিমধ্যে আটক করা হয়েছে। উদ্ভূত এই পরিস্থিতিতে ভারতের সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন দেশটির শীর্ষ আদালতের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।



