ওয়ান ব্যাংক পিএলসিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটি ‘ট্রেইনি অফিসার’ (ক্যাশ/জিবি/অন্যান্য) পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে। নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই এই পদের জন্য আবেদনের সুযোগ পাবেন। আগ্রহীদের আগামী ১৭ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। আগ্রহীরা আগামী ১৭ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন জমা দিতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
- যেকোনো পাবলিক বা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।
- স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সিজিপিএ ৪.০০-এর স্কেলে কমপক্ষে ২.৫০ এবং এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ ৫.০০-এর স্কেলে কমপক্ষে ৩.০০ থাকতে হবে।
- ব্যাংকিং খাতে ১ থেকে ২ বছরের কাজের অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে, তবে নতুন স্নাতকদের আবেদনের জন্য বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে।
- প্রার্থীদের বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে এবং কম্পিউটার ব্যবহারে, বিশেষ করে এমএস অফিসে দক্ষ হতে হবে।
- কর্মক্ষেত্রে উৎপাদনশীলতা ও সৃজনশীলতা বাড়াতে এআই (AI) টুলস ব্যবহারে পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন ও অন্যান্য সুবিধাসমূহ
- নিয়োগ পাওয়ার পর এক বছরের প্রবেশন বা শিক্ষানবিশকালে মাসিক বেতন হবে ৩০,০০০ টাকা।
- এক বছর পর পারফরম্যান্সের ভিত্তিতে সফল প্রার্থীদের ‘অফিসার গ্রেড-১’ হিসেবে স্থায়ী করা হবে।
- স্থায়ীকরণের পর মাসিক বেতন বেড়ে হবে ৪০,০০০ টাকা। এ ছাড়া ব্যাংকের অভ্যন্তরীণ নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের দেশের যেকোনো শাখা অথবা করপোরেট প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগে পদায়ন করা হবে। মেধার ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হবে। বাছাইকৃতদের লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে এবং পরবর্তীতে সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে। নিয়োগের ক্ষেত্রে সনদ যাচাই ও ব্যাকগ্রাউন্ড চেক করা হবে। বিস্তারিত তথ্যের জন্য ওয়ান ব্যাংকের নির্ধারিত ক্যারিয়ার পোর্টালে সরাসরি যোগাযোগ করা যাবে। আগ্রাহী প্রার্থীরা চাকরি বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে এই লিংকে প্রবেশ করুণ।
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
- বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।



