আবাসন সংকট ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে স্পেনে দীর্ঘ ১৪ বছর পর আয়োজিত সাধারণ ধর্মঘটে লাখো মানুষ রাজপথে নেমে এসেছেন। দেশটির বড় শ্রমিক ইউনিয়নগুলোর ডাকে এ ধর্মঘট পালিত হয়। এর প্রভাবে স্পেনজুড়ে পরিবহনসহ জরুরি জনসেবা ব্যবস্থা ব্যাপকভাবে ব্যাহত হয়। আগামী ২৯ নভেম্বর দেশটিতে পার্লামেন্ট নির্বাচনের দিনক্ষণ নির্ধারিত রয়েছে। ধর্মঘটের কারণে স্পেনজুড়ে পরিবহনসহ বিভিন্ন জনসেবা কার্যক্রমে ব্যাপক বিঘ্ন ঘটে। বুধবার সন্ধ্যায় বার্সেলোনার কেন্দ্রস্থলে পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা যায়। শহরের কেন্দ্রস্থলে ঐতিহাসিক প্লাজা দে কাতালুনিয়ার কাছাকাছি পাসেই দে গ্রাসিয়া এলাকায় বেশ কয়েকটি সংঘর্ষ হয়। বিক্ষোভকারীদের অ্যাপল স্টোরে প্রবেশের চেষ্টাও করতে দেখা যায়। ২০১২ সালে রক্ষণশীল প্রধানমন্ত্রী মারিয়ানো রাখয়ের সরকারের সময় স্পেনে সর্বশেষ সাধারণ ধর্মঘট হয়। আগের ধর্মঘটগুলো ক্ষমতাসীন সরকারের জন্য সমস্যার কারণ হলেও এবারের পরিস্থিতি ভিন্ন।
রাজধানী মাদ্রিদ ও বার্সেলোনা ছিল আন্দোলনের কেন্দ্রবিন্দু। মাদ্রিদে প্রায় ১ লাখ ২০ হাজার এবং বার্সেলোনায় ৫০ হাজারের বেশি মানুষ বিক্ষোভে অংশ নেন। বার্সেলোনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যখন একদল মুখোশধারী পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তারা রাস্তায় আবর্জনার পাত্রে আগুন জ্বালিয়ে দেয় এবং কয়েকটি দোকানে লুটপাট চালায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ব্যবহার করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, বিভিন্ন ঘটনায় কয়েক ডজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সদস্যদের মাথায় হেলমেট ও হাতে দাঙ্গা প্রতিরোধী ঢাল ছিল। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, একদল বিক্ষোভকারী পুলিশের দিকে আতশবাজি ছোড়ে এবং লেগো স্টোরসহ বিভিন্ন দোকানে লুটপাট চালায়। বার্সেলোনার বিক্ষোভে অংশ নেয়া এক নারী বলেন, বিক্ষোভের বেশির ভাগই ছিল শান্তিপূর্ণ ও আনন্দমুখর। মাদ্রিদে এক বিক্ষোভকারী বলেন, আমরা পুরো শহরকে অচল করে দিয়েছি। স্পেনের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আবাসন সংস্থাগুলোর কার্যালয়েও হামলা চালানো হয়েছে। কয়েক সপ্তাহ পর হাসপাতালে তার মৃত্যু হয়। সাম্প্রতিক বছরগুলোতে রাজধানী মাদ্রিদে বাড়িভাড়া বেড়েছে। জনমত জরিপে এগিয়ে থাকা ফেইহোর দলের মুখপাত্র মিগেল তেলাদো অভিযোগ করেন, ডানপন্থি সরকার গঠনের সম্ভাবনা সবচেয়ে বেশি।
শ্রমিক ইউনিয়ন ইউজিটির প্রধান পেপে আলভারেজ এবং সিসি ওও ইউনিয়নের নেতা উনাই সোরদো এবারের ধর্মঘটকে অভাবনীয় সফল বলে অভিহিত করেছেন। তবে বিক্ষোভ চলাকালে সাধারণ মানুষের মধ্যেও আবাসন সংকটের তীব্র ক্ষোভ প্রকাশ পেয়েছে। ৩৭ বছর বয়সী শিক্ষক ওলগা দোমিঙ্গো জানান, বর্তমান জীবনযাত্রার ব্যয় সাধারণ মানুষের মজুরির তুলনায় অসহনীয়। বিশেষ করে ৮৭ বছর বয়সী মারিকারমেন আবাসকালকে তার ফ্ল্যাট থেকে উচ্ছেদ এবং পরবর্তী সময়ে তার মৃত্যুর ঘটনা সারা দেশে প্রতিবাদের স্ফুলিঙ্গ হিসেবে কাজ করেছে। মাদ্রিদে যে ফ্ল্যাটে সাত দশক ধরে বসবাস করছিলেন ৮৭ বছর বয়সী মারিকারমেন আবাসকাল, সেখান থেকে তাকে উচ্ছেদ করা হয়।
আবাসন ওয়েবসাইট আইডিয়ালিস্তার তথ্য বলছে, অক্টোবরে মাদ্রিদে ৫০ বর্গমিটারের একটি অ্যাপার্টমেন্টের গড় ভাড়া ছিল ১ হাজার ১৭০ ইউরো। অথচ দেশটির গড় মাসিক বেতন ২ হাজার ৪৬০ ইউরো। ফলে একজন কর্মজীবীর বেতনের অর্ধেকই বাড়িভাড়ায় চলে যায়, যা সরকারি ও বিশেষজ্ঞ সুপারিশ অনুযায়ী আয়ের ৩০ শতাংশের বেশি হওয়া উচিত নয়। অর্থাৎ একটি ফ্ল্যাটের ভাড়া গড় মোট বেতনের প্রায় অর্ধেক।
সরকার ও রাজনীতির ময়দানেও এর প্রভাব স্পষ্ট। সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ শ্রমিকদের এই আন্দোলনকে সমর্থন জানিয়ে এটিকে সম্মিলিত আন্দোলনের ফসল বলে বর্ণনা করেছেন। অন্যদিকে, রক্ষণশীল পিপলস পার্টি বা পিপির নেতা আলবার্তো নুনিয়েজ ফেইহো এ ধর্মঘটকে নির্বাচনী উদ্দেশ্যপ্রণোদিত বলে সমালোচনা করেছেন। তিনি ইউনিয়নগুলোকে লক্ষ্য করে কঠোর মন্তব্যও করেছেন। সংসদে আবাসন সংস্কার পরিকল্পনা অনুমোদনে ব্যর্থ হওয়ার পর গত মাসে আগাম নির্বাচনের ঘোষণা দেন সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। আবাসন ব্যয়ের প্রতিবাদ জানাতে তিনি সেখানে গিয়েছিলেন। তার ভাষায়, সেখানে অনেক শিশু ও বয়স্ক মানুষও ছিলেন। সানচেজ ও তার মন্ত্রীরা শ্রমিকদের কর্মবিরতি দিয়ে সাশ্রয়ী আবাসনের দাবিতে আন্দোলন করার উৎসাহ দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সানচেজ লিখেছেন, আপনার আট ঘণ্টার কর্মদিবস, আপনার পেনশন, আপনার সরকারি স্বাস্থ্যসেবা- এসবই সম্মিলিত আন্দোলনের অর্জন। এমন পরিস্থিতিতে ভোটারদের সতর্ক করতে সরকার ধর্মঘটকে কাজে লাগাচ্ছে।
২৭ বছর বয়সী বিক্রয়কর্মী এবং আবাসন ইউনিয়ন স্বেচ্ছাসেবক গনসালো আলভারেজ জানান, তিনিও ব্যক্তিগতভাবে এ সংকটের শিকার। বান্ধবীকে নিয়ে আর্গানজুয়েলা এলাকায় এক শয়নকক্ষের ফ্ল্যাটে থেকে মাসে ১ হাজার ইউরো ভাড়া গুনতে হয় তাকে। তার মতে, বর্তমান পরিস্থিতিতে নিজের বাড়ি কেনা তো দূরের কথা, সাধারণ জীবনযাপন বজায় রাখাও অসম্ভব হয়ে পড়েছে। আবাসন অধিকার রক্ষায় কাজ করা আলভারেজ মনে করেন, এই ক্ষোভ একদিনে তৈরি হয়নি, বরং দীর্ঘদিনের বঞ্চনা থেকে জন্ম নিয়েছে।



