ফারহান আলীর রিলিজ ক্লজ কত, জানালেন ফুটবলার

, খেলা

ফারহান আলীর রিলিজ ক্লজ কত, জানালেন ফুটবলার

বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে মাঠে নেমে শুরু থেকেই দুর্দান্ত ফর্মে আছেন তরুণ উইঙ্গার ফারহান আলী ওয়াহিদ। মাত্র তিন ম্যাচে তিন গোল করে ইতোমধ্যে সমর্থকদের নজর কেড়েছেন তিনি। মাঠের খেলায় নিজের যোগ্যতার প্রমাণ দেওয়ার পাশাপাশি ইংল্যান্ডের ঘরোয়া ফুটবলেও নিজের অবস্থান শক্ত করতে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই প্রতিভাবান ফুটবলার।

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহ্যামের সঙ্গে ফারহানের বর্তমান চুক্তির মেয়াদ রয়েছে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত। ২০২৫ সালে ক্লাবটির সঙ্গে তিনি প্রথম পেশাদার চুক্তিতে স্বাক্ষর করেন। এরপর ২০২৬ সালের জুন মাসে তার চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়। যদিও বর্তমানে সিনিয়র পর্যায়ে নিয়মিত খেলার অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে তিনি ধারে খেলছেন ন্যাশনাল লিগের ক্লাব বোরহ্যাম উডে। ২০২৬-২৭ মৌসুমের শেষ পর্যন্ত তিনি সেখানে ২০ নম্বর জার্সি গায়ে মাঠে নামবেন। পরবর্তী সময়ে ২০২৬ সালের জুনে তার চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ায় ফুলহাম। দীর্ঘ পথ পেরিয়ে ২০২৫ সালে পান প্রথম পেশাদার চুক্তি।

ফারহানের রিলিজ ক্লজ বা বাই-আউট অঙ্ক নিয়ে সমর্থকদের মধ্যে আগ্রহ থাকলেও ক্লাব কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি। তবে ট্রান্সফারমার্কেটের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ২৬ সেপ্টেম্বর হালনাগাদ করা তার বাজারমূল্য প্রায় ৫০ হাজার ইউরো বা বাংলাদেশি মুদ্রায় ৭০ লাখ টাকার কাছাকাছি। তবে তাকে দলে নিতে আগ্রহী অন্য কোনো ক্লাবকে ঠিক কত অর্থ খরচ করতে হবে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

চেলসির একাডেমিতে ফুটবলের হাতেখড়ি হওয়া ফারহান ২০১৯ সালে যোগ দেন ফুলহ্যামের বয়সভিত্তিক দলে। অনূর্ধ্ব-১২ পর্যায় থেকে ধাপে ধাপে নিজের মেধার পরিচয় দিয়ে উঠে এসেছেন তিনি। ২০২৫-২৬ মৌসুমে ফুলহ্যামের অনূর্ধ্ব-২১ দলের হয়ে প্রিমিয়ার লিগ-২ এ ছয় গোল এবং নয়টি অ্যাসিস্ট করে তিনি মৌসুমসেরার সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছিলেন। একই সঙ্গে জিতেছিলেন ক্লাবের অনূর্ধ্ব-২১ বর্ষসেরার পুরস্কার ও মাসসেরার স্বীকৃতি। প্রিমিয়ার লিগ-২-এ ছয়টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করান আরও নয়টি গোল।

বাংলাদেশে জন্ম না হলেও ইংল্যান্ডে বেড়ে ওঠা ফারহান ২০২৬ সালে বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলার সিদ্ধান্ত গ্রহণ করেন। তার গতি ও পারফরম্যান্স দেখে ভক্তরা তাকে ‘স্টারবয়’ বা অনেকের ভাষায় ‘বাংলাদেশের মেসি’ হিসেবে অভিহিত করছেন। সামনে সিনিয়র ফুটবলে নিজের সামর্থ্য আরও ভালোভাবে প্রমাণ করাই এখন তার মূল লক্ষ্য। বোরহ্যাম উডে নিয়মিত পারফরম্যান্স বজায় রাখতে পারলে ভবিষ্যতে ইংল্যান্ডের শীর্ষ পর্যায়ের বড় ক্লাবগুলোতে খেলার সুযোগও তৈরি হতে পারে তার সামনে। এরই মধ্যে ভক্তদের অনেকে তাকে ‘বাংলাদেশের মেসি’ বলে ডাকতে শুরু করেছেন।