বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) তাদের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন কারখানা ও দপ্তরে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন এই সরকারি প্রতিষ্ঠানে ৯ম ও ১০ম গ্রেডে মোট ২৭৪ জন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশের নাগরিকরা অনলাইনে এই পদগুলোতে আবেদনের সুযোগ পাবেন। আগামী ১৪ অক্টোবর ২০২৬ সকাল ১০টা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। ৯ম ও ১০ম গ্রেডে যাঁরা চাকরি করতে চান, তাঁদের জন্য বড় একটি সুযোগ সামনে এসেছে। বাংলাদেশের স্থায়ী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে পদগুলোতে আবেদন করতে পারবেন। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বড় নিয়োগ, পদ ২২৮।
নিয়োগের বিস্তারিত তথ্য অনুযায়ী, ৯ম গ্রেডে বেতন স্কেল ৪৪,০০০ থেকে ১০৫,৯০০ টাকা। এই গ্রেডে পদগুলো হলো: সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) ২২টি, নিরাপত্তা কর্মকর্তা ৩টি (সর্বোচ্চ বয়স ৩৮ বছর এবং অভিজ্ঞতা আবশ্যক), হিসাব বা অর্থ কর্মকর্তা ২৫টি, সহকারী প্রোগ্রামার ৩টি, সহকারী ব্যবস্থাপক (ক্রয় ও বিক্রয়) ১৫টি, সহকারী রসায়নবিদ ও সহকারী প্রকৌশলী (রসায়ন) ৬২টি, সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) ও কারিগরি কর্মকর্তা ১৩টি, সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) ১৮টি এবং সহকারী প্রকৌশলী (পুর) ৩টি।
১০ম গ্রেডের পদের বেতন স্কেল ৩২,০০০ থেকে ৭৭,৩০০ টাকা। এই গ্রেডে নিয়োগের পদগুলো হলো: সহকারী প্রশাসনিক কর্মকর্তা ১২টি, সহকারী নিরাপত্তা কর্মকর্তা ১টি (বয়সসীমা ও অভিজ্ঞতার শর্ত প্রযোজ্য), সহকারী হিসাব বা অর্থ কর্মকর্তা ৩১টি, সহকারী অপারেশন অফিসার ৩টি, সহকারী বাণিজ্যিক কর্মকর্তা ১৯টি, উপসহকারী রসায়নবিদ ও উপসহকারী প্রকৌশলী (রসায়ন) ৪১টি এবং উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) ৩টি। বেতন স্কেল: — ১। বেতন স্কেল: ২০১৫ অনুযায়ী ৯ম ও ১০ম গ্রেডের নির্ধারিত বেতন ও ভাতা প্রদান করা হবে।
শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং, স্নাতকোত্তর, স্নাতক (সম্মান), বিএসসি অথবা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে। ৯ম গ্রেডের প্রশাসনিক ও হিসাব কর্মকর্তাদের জন্য শিক্ষাজীবনে সিজিপিএ ২.৭৫ (৪.০০ স্কেলে) বা জিপিএ ৩.৫০ (৫.০০ স্কেলে) থাকা আবশ্যক। প্রকৌশল ও কারিগরি পদের ক্ষেত্রে এই মানদণ্ড সিজিপিএ ৩.০০ (৪.০০ স্কেলে) ও জিপিএ ৪.০০ (৫.০০ স্কেলে) নির্ধারণ করা হয়েছে। ১০ম গ্রেডের পদের জন্য সিজিপিএ ২.২৫ (৪.০০ স্কেলে) বা জিপিএ ২.৭৫ (৫.০০ স্কেলে) থাকা বাধ্যতামূলক। পদভেদে শিক্ষা জীবনের কোনো পর্যায়েই নির্ধারিত সিজিপিএ/জিপিএর নিচে থাকলে আবেদন গ্রহণ করা হবে না।
আগ্রহী প্রার্থীদের বিসিআইসির ওয়েবসাইট (www.bcic.gov.bd) অথবা টেলিটকের পোর্টাল (http://bcic.teletalk.com.bd) থেকে অনলাইনে ফরম পূরণ করতে হবে। একজন প্রার্থী ৯ম গ্রেডের একটি এবং ১০ম গ্রেডের একটিসহ সর্বোচ্চ দুটি পদে আবেদন করার সুযোগ পাবেন। চূড়ান্তভাবে নিয়োগ পাওয়ার পর সংশ্লিষ্ট কর্মকর্তাকে পোস্টিংকৃত কর্মস্থলে অন্তত ৩ বছর দায়িত্ব পালন করতে হবে। চাকরি পাওয়ার হারে ইউরোপের শীর্ষ ১০ দেশ কোনগুলো।
আবেদন ফি হিসেবে সাধারণ প্রার্থীদের সার্ভিস চার্জসহ ২২৩ টাকা এবং অনগ্রসর প্রার্থীদের জন্য ৫৬ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএস করে পরিশোধ করতে হবে। অনলাইনে আবেদন জমা দেওয়ার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে এই ফি প্রদান করতে হবে। আবেদনের শেষ তারিখ ১২ নভেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।



