দেশের অন্যতম শীর্ষ উন্নয়ন সংস্থা ব্র্যাক তাদের মাইক্রোফাইন্যান্স কর্মসূচির অধীনে ট্রেইনি কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার (টিসিডিও) পদে কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে।
প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে মাঠপর্যায়ে কাজ করতে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের আবেদন করার আহ্বান জানানো হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা ও অগ্রাধিকার
- যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
- সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সিজিপিএ ২.৫০ থাকা বাধ্যতামূলক।
- কৃষি, প্রাণিবিদ্যা, উদ্ভিদবিদ্যা, পরিবেশবিজ্ঞান, মৃত্তিকাবিজ্ঞান ও মাৎস্যবিজ্ঞানে ডিগ্রিধারী প্রার্থীদের নিয়োগে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।
- মাইক্রোফাইন্যান্সে কাজের অভিজ্ঞতা অথবা বিক্রয় বা বিপণন প্রতিনিধি হিসেবে কাজের অভিজ্ঞতা সম্পন্নদের আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে।
- মোটরসাইকেল চালনায় পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার থাকবে।
দায়িত্বসমূহ
- নির্ধারিত মাঠপর্যায়ে সদস্য সংগ্রহ ও সঞ্চয় গ্রহণ করা।
- ক্ষুদ্র ঋণ বিতরণ ও তা সময়মতো আদায় নিশ্চিত করা।
- কৃষকদের কৃষি উপকরণ ও বিনিয়োগে ক্ষুদ্র ঋণ সহায়তার মাধ্যমে উদ্যোক্তা তৈরিতে ভূমিকা রাখা।
- কৃষিপণ্য বাজারজাতকরণ ও জীবিকা উন্নয়নে সদস্যদের সহায়তা করা।
বেতন ও সুবিধাসমূহ
- শিক্ষানবিশকাল: প্রথম ছয় মাস শিক্ষানবিশ হিসেবে মাসিক ২৮,০০০ টাকা বেতন প্রদান করা হবে।
- স্থায়ী বেতন: ছয় মাস পর চাকরি নিয়মিত হওয়ার পর মাসিক বেতন বৃদ্ধি পেয়ে ৩৪,৫৪৬ টাকা হবে।
- অন্যান্য সুবিধা: উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য ও জীবন বিমা, মাতৃত্বকালীন ছুটি এবং মোটরসাইকেল ও যাতায়াত ভাতা প্রদান করা হবে।
- ক্যারিয়ার সুবিধা: পারফরম্যান্সের ওপর ভিত্তি করে ইনসেনটিভ, বোনাস এবং পদোন্নতির সুযোগ রয়েছে।
আবেদন প্রক্রিয়া ও সময়সীমা
- আগ্রহী প্রার্থীরা ব্র্যাকের ক্যারিয়ার বিষয়ক ওয়েবসাইট অথবা বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
- আবেদনের শেষ সময়: ১০ নভেম্বর ২০২৬।
নিরাপত্তানীতি ও শর্তাবলি
নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত নিয়োগের আগে রেফারেন্স যাচাই ও পুলিশ ভেরিফিকেশনসহ ব্যাকগ্রাউন্ড চেকিং প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।
ব্র্যাক নিয়োগের কোনো পর্যায়েই চাকরিপ্রার্থীর কাছ থেকে কোনো প্রকার আর্থিক লেনদেন করে না।
ব্যক্তিগতভাবে যোগাযোগের চেষ্টা করলে তা প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে।
এছাড়া, ব্র্যাক কর্মীদের মানবিক মর্যাদা ও অন্তর্ভুক্তি নিশ্চিত করে এবং যেকোনো প্রকার যৌন হয়রানি ও শোষণের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি বজায় রাখে।
জীবনের প্রতিকূলতা জয় করে এগিয়ে আসা সাহসী প্রার্থীদের আবেদন করার জন্য বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে।
প্রার্থীদের বাংলাদেশের যেকোনো স্থানে মাঠপর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে।
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
- পদের নাম: ট্রেইনি কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার (টিসিডিও), মাইক্রোফাইন্যান্স (দাবি)।
- কর্মস্থল: ব্র্যাকের মাঠ কার্যালয়।
- বিসিএসে ‘রিপিট ক্যাডার’ বন্ধে যে উদ্যোগ পিএসসির, ৫০তম থেকেই মিলতে পারে সুফল।
- পদটি শুধু বাংলাদেশি নাগরিকদের জন্য উন্মুক্ত।
- স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকে নিয়োগ, আবেদনের বয়স ৫০ বছর পর্যন্ত।
- শিক্ষানবিশকালীন বেতন: প্রথম ৬ মাসের শিক্ষানবিশকালে সাকুল্যে মাসিক বেতন হবে ২৮,০০০ টাকা।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থায় বিনা মূল্যের অনলাইন কোর্স, যেভাবে আবেদন।
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
- আবেদনপ্রক্রিয়া ও সময়সূচি।



