ইসরাইলি পার্লামেন্ট নেসেটের ২৬তম অধিবেশনের উদ্বোধনী দিনেই বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন বিরোধী দলগুলোর নেতারা। দেশটির সম্ভাব্য প্রধানমন্ত্রী ও বিরোধী জোটের প্রধান গাদি আইজেনকোট এবং ইয়াইর গোলানের নেতৃত্বাধীন ডেমোক্র্যাটস পার্টি বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের পাশ করা বিতর্কিত আইনগুলো বাতিলের প্রক্রিয়া শুরু করেছেন। মঙ্গলবার ১০ নভেম্বর পার্লামেন্টে এ লক্ষ্যে একাধিক খসড়া বিল উত্থাপন করা হয়েছে।
উত্থাপিত প্রস্তাবগুলোর মধ্যে অন্যতম হলো ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার ঘটনা তদন্তে একটি রাষ্ট্রীয় কমিশন গঠন। আইজেনকোটের জোটের দাবি, নিরাপত্তার চরম ব্যর্থতা আড়াল করতেই নেতানিয়াহু এই কমিশন গঠনে বাধা দিচ্ছেন। অন্যদিকে, সরকারি পক্ষ দাবি করছে সুপ্রিম কোর্টের নিয়োগকৃত কমিশন সরকারের প্রতি পক্ষপাতদুষ্ট হতে পারে। তবে বিরোধী নেতারা বলছেন, কমিশন গঠন তাদের নির্বাচনি প্রতিশ্রুতি এবং এতে ছাড় দেওয়ার কোনো অবকাশ নেই।
আইজেনকোটের দল ইয়াশার এবং ডেমোক্র্যাটস পার্টি নেতানিয়াহু সরকারের নেওয়া বিচার বিভাগীয় সংস্কারের মূল অংশগুলো বাতিলের দাবি জানিয়েছে। এর মধ্যে রয়েছে অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা খর্ব করা, বিচারক নিয়োগ কমিটির কাঠামো পরিবর্তন এবং যোগাযোগমন্ত্রী শ্লোমো কারহির গণমাধ্যম সংস্কার আইন। প্রস্তাবিত বিলে বিচারক নিয়োগ কমিটিতে আইনজীবী সমিতির প্রতিনিধিদের সরিয়ে সরকার ও বিরোধী দলের মনোনীত আইনজীবী যুক্ত করার বিধান রাখা হয়েছে। তবে সমর্থকদের বক্তব্য, বিচার বিভাগের ক্ষমতার অপব্যবহার ঠেকাতে এ সংস্কার প্রয়োজন।
আইনি সংস্কারের পাশাপাশি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনে অক্ষমতা ঘোষণার নিয়মসংক্রান্ত আগের সরকারের বিতর্কিত সংশোধনীটি বাতিলের চেষ্টাও চলছে। ২০২৪ সালে সুপ্রিম কোর্ট আইনটি নির্বাচন পর্যন্ত স্থগিত করেছিলেন, কারণ আদালত মনে করে আইনটি ব্যক্তিগতভাবে নেতানিয়াহুকে সুরক্ষা দেওয়ার উদ্দেশ্যে করা হয়েছিল। এছাড়াও বিরোধী পক্ষ প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণের বিষয়টিও নতুন করে সামনে এনেছে।
গণতান্ত্রিক ভারসাম্য রক্ষার যুক্তিতে বিরোধী দলগুলো ফৌজদারি অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের সরকারি পদে নিয়োগে নিষেধাজ্ঞা এবং পুলিশের অভ্যন্তরীণ তদন্ত বিভাগের নিয়ন্ত্রণ আইনমন্ত্রীর হাত থেকে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে। ডেমোক্র্যাটস পার্টি আরও কিছু সামাজিক সংস্কারের প্রস্তাব দিয়েছে, যার মধ্যে রয়েছে শাবাতে গণপরিবহন চালুর অনুমতি, বেসামরিক বিয়ের বৈধতা, হারেদি শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ এবং এলজিবিটিকিউ জনগোষ্ঠীর অধিকার সম্প্রসারণ। ডেমোক্র্যাটস পার্টির অন্যান্য প্রস্তাবের মধ্যে রয়েছে শনিবার ইহুদিদের ধর্মীয় ছুটির দিন শাবাতে গণপরিবহন চালু, বেসামরিক বিয়ের অনুমতি, অতি-রক্ষণশীল ইহুদি সম্প্রদায়ের (হারেদি) শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবস্থান নিয়ন্ত্রণ, মৌলিক আইনে সমতার অধিকার অন্তর্ভুক্ত করা এবং।
উল্লেখ্য, বিচার বিভাগীয় সংস্কারের অংশ হিসেবে অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা কমানোর আইনটি ২০২৭ সালের জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা ছিল। বিরোধী পক্ষের দাবি, এ ধরনের আইন ইসরাইলের ক্ষমতা ও গণতন্ত্রের ভারসাম্য নষ্ট করছে। বর্তমানের এই বিলগুলো পাস হলে নেসেটের ওপর সরকারের একচ্ছত্র নিয়ন্ত্রণ অনেকাংশে কমে আসবে বলে বিশ্লেষকদের ধারণা। বিচার বিভাগ সংস্কারের সমালোচকদের দাবি, এসব পরিবর্তনের ফলে দেশটির গণতন্ত্র ও ক্ষমতার ভারসাম্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব উদ্যোগের বিরুদ্ধে ইসরাইলে ব্যাপক বিক্ষোভ হয়েছিল। এর ফলে মন্ত্রীরা অ্যাটর্নি জেনারেলের বাধ্যতামূলক আইনি মতামত প্রত্যাখ্যান করতে পারবেন।



