আপিল বিভাগ: সব বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই

, শিক্ষা

আপিল বিভাগ: সব বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই

দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষা গ্রহণের ওপর কোনো বাধা নেই বলে আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সোমবার (২৩ নভেম্বর) প্রধান বিচারপতি জোবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই সিদ্ধান্ত জানান। এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়ন ও পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা স্থগিতের যে নির্দেশ হাইকোর্ট দিয়েছিলেন, তা আপিল বিভাগের এই আদেশের মাধ্যমে বাতিল হয়েছে। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয়ের করা আপিল আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (২৩ নভেম্বর) প্রধান বিচারপতি জোবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

এর আগে গত ১৮ নভেম্বর হাইকোর্ট ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ দিয়েছিলেন। রিটকারী আইনজীবী ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপা জানিয়েছিলেন, এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য প্রায় সাড়ে তিন লাখ শিক্ষার্থী খাতা পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেছেন। তাদের ফলাফল আগামী ২৩ ডিসেম্বর প্রকাশের কথা রয়েছে। এদিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ৫ ডিসেম্বর থেকে ভর্তি পরীক্ষা শুরুর যে সময়সূচি ঘোষণা করেছিল, তার প্রেক্ষিতে হাইকোর্ট ৩১ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষা স্থগিত রেখেছিলেন। একইসঙ্গে এইচএসসি পরীক্ষার সম্পূরক ও পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশের আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক জারি করা নির্দেশিকা (সংযুক্তি-বি) অনুযায়ী ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার। পরে রিটকারী আইনজীবী ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপা বলেন, সাড়ে ৩ লাখ শিক্ষার্থী খাতা পুনর্মূল্যায়নের আবেদন করেছেন, যাদের ফলাফল আগামী ২৩ ডিসেম্বর প্রকাশ করা হবে। রিটকারীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব‍্যারিস্টার আব্দুল কাইয়ুম ও ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপা।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি পরিচালনা করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। যদিও এইচএসসির পুনর্নিরীক্ষণের প্রাথমিক ফলাফল আজ ২৩ নভেম্বরই প্রকাশিত হওয়ার কথা রয়েছে, তবে ইউজিসির জারি করা নির্দেশিকা ও সময়সূচি অনুযায়ী ভর্তি প্রক্রিয়া এগিয়ে নেওয়ার আইনি বৈধতা নিয়ে ওঠা প্রশ্নের সুরাহা হলো আপিল বিভাগের এই আদেশের মাধ্যমে। ফলে নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা গ্রহণে আর কোনো আইনি জটিলতা রইল না।