দেশে হামের প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু

, স্বাস্থ

দেশে হামের প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ ও মৃত্যু পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫১৬ জন শিশুর শরীরে হাম বা এর উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩৬৫ জন নিশ্চিত হামে আক্রান্ত এবং ১ হাজার ১৫১ জন উপসর্গ নিয়ে ভুগছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গজনিত কারণে ৮৬৮ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৯৯ জনসহ মোট ৯৬৭ শিশুর মৃত্যু হয়েছে।

সংক্রমণের এই সময়ে ১ হাজার ৯০ জন শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ২৮ জন। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ৮২৯ জন, যার মধ্যে ১৯ হাজার ২১৮ জনের শরীরে রোগটি নিশ্চিত হওয়া গেছে। এখন পর্যন্ত মোট ১ লাখ ৩৭ হাজার ৩৪৭ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছে, যাদের মধ্যে ১ লাখ ৩২ হাজার ২৯২ জন শিশু সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে। চাকরির আরও তথ্য: রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।