প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি: মৌলভীবাজারে যুবক আটক

, বাংলাদেশ

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি: মৌলভীবাজারে যুবক আটক

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে মামুনুর রশীদ মামুন (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত ১২টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের শাহপুর গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। আটক মামুন ওই গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার বিদ্যুৎ–বিভ্রাটসহ নানা বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর বক্তব্য প্রচার করেন মামুন। বিষয়টি নজরে এলে পুলিশ রাতেই তাঁকে হেফাজতে নেয়।

মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, মামুন টিকটক প্ল্যাটফর্মে সক্রিয় ছিলেন। প্রধানমন্ত্রীর সম্পর্কে কটূক্তি ছাড়াও তিনি ফ্যাসিবাদের দোসর হিসেবে বিভিন্ন কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে বর্তমানে আইনানুগ মামলা প্রক্রিয়াধীন।