নিয়োগ সংক্রান্ত তথ্যাবলি
বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক ট্রাস্টে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে জনবল নিয়োগের জন্য পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
পদের বিবরণ ও যোগ্যতা
- পদের নাম: প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)
- পদসংখ্যা: ১টি
- শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত দেশি বা বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক অথবা ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিকসে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। ফিন্যান্স, অ্যাকাউন্টিং বা মানবসম্পদ ব্যবস্থাপনায় এমবিএ ডিগ্রি থাকলে তাকে অগ্রাধিকার দেওয়া হবে।
- অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২০ বছরের পেশাগত অভিজ্ঞতার পাশাপাশি যেকোনো বিভাগীয় প্রধান, পরিচালক বা সমপর্যায়ের পদে নূন্যতম ১২ বছরের নেতৃত্ব ও ব্যবস্থাপনাসংক্রান্ত অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির শর্তাবলি ও নিয়ম
- চাকরির মেয়াদ: প্রাথমিকভাবে চার বছর। তবে কর্মদক্ষতা ও ট্রাস্টি বোর্ডের অনুমোদন সাপেক্ষে মেয়াদ বৃদ্ধির সুযোগ রয়েছে।
- বয়সসীমা: আবেদনের শেষ তারিখে প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা ৫৫ বছর হতে হবে।
- বেতন ও সুযোগ-সুবিধা: বেতন-ভাতা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
- আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
- আবেদনের শেষ তারিখ: ১০ অক্টোবর ২০২৬।
- বিশেষ নির্দেশনা: সরকারি কর্মকর্তা বা অন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে প্রেষণ, লিয়েন বা ছুটির মাধ্যমে সংশ্লিষ্ট কোনো প্রার্থী আবেদন করতে পারবেন না। এছাড়া আগের বিজ্ঞপ্তিতে যাঁরা আবেদন করেছিলেন, তাঁদের নতুন করে আবেদনের প্রয়োজন নেই।
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
- পদসংখ্যা: ১।
- বেতন স্কেল: ে নিয়োগ পাবেন ১৯ জন 44, 000, 19।
- যুক্তরাষ্ট্রে ফুলব্রাইট ভিজিটিং স্কলার, বাংলাদেশিদের শিক্ষকতা ও গবেষণার সুযোগ, আবেদনের সময় বৃদ্ধি।



