May 4, 2026, 6:19 pm
Title :
সুন্দরবনের দস্যুদের বিরুদ্ধে আবারও অভিযান শুরু করেছে কোস্টগার্ড সার্কেল এএসপির অভিযানে ভূরুঙ্গামারীতে ১১৯ পিস ইয়াবাসহ ৪ জন গ্রেফতার রাজশাহীতে রেস্টুরেন্ট প্রতারণায় দম্পতি জেলে সিরাজগঞ্জে নির্মাণের ৪ দিন পরই রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগ, অভিযুক্ত সাবেক ইউপি সদস্য। সিরাজগঞ্জে ৫ ইটভাটায় মোবাইল কোর্ট, জরিমানা ১১ লাখ টাকা। সিরাজগঞ্জে অটোরিকশা চালককে গলা কেটে হ*ত্যা, অটো উদ্ধার, আটক ১ বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার সংসদের কেনাকাটায় ‘হরিলুট’, ৫ এমপিকে নিয়ে তদন্ত কমিটি গঠন বাড়ছে যানবাহনের ভাড়া ও দ্রব্যমূল্য: ডা. জাহেদ সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত

সার্কেল এএসপির অভিযানে ভূরুঙ্গামারীতে ১১৯ পিস ইয়াবাসহ ৪ জন গ্রেফতার

  • Update Time : Monday, May 4, 2026
  • 5 Time View
সার্কেল এএসপির অভিযানে ভূরুঙ্গামারীতে ১১৯ পিস ইয়াবাসহ ৪ জন গ্রেফতার
11

মোঃ মিনহাজুল ইসলাম, ভূরুঙ্গামারী,কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১১৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার (৩ মে) সন্ধ্যায় উপজেলার আন্ধারীরঝাড় বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, এসআই মোঃ জাহেদুল ইসলামের নেতৃত্বে ভূরুঙ্গামারী থানার একটি দল আন্ধারীরঝাড় বাজারের উত্তরে এশিয়ান হাইওয়ের পূর্ব পাশে অবস্থিত ১নং আসামি শাকিলের চায়ের দোকানে অভিযান পরিচালনা করে। এ সময় মাদক ক্রয়-বিক্রয়ের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—খামার আন্ধারীরঝাড় এলাকার মোঃ শাকিল (২৯), পিতা: মোঃ আশরাফ আলী; দেওয়ানের খামার এলাকার মোঃ আসিফ (২২), পিতা: মোহাম্মদ আলী; আজমাতা এলাকার মোঃ রবিউল ইসলাম (২০), পিতা: মৃত মজিবর রহমান; এবং দেওয়ানের খামার এলাকার মোঃ সোহাগ হোসেন (২০), পিতা: আব্দুল আলীম। তারা সবাই ভূরুঙ্গামারী উপজেলার বাসিন্দা।

পুলিশ জানায়, আটককৃতদের তল্লাশি করে প্রধান আসামি শাকিলের পরিহিত জিন্স প্যান্টের ডান পকেট থেকে ১১৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় সারাদেশব্যাপী চাঁদাবাজ, মাদক কারবারি, অফলাইন ও অনলাইন জুয়া ও ক্যাসিনো বিরোধী সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ভূরুঙ্গামারী উপজেলায় নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। মাদক, জুয়া, চোরাকারবার ও চাঁদাবাজমুক্ত ভূরুঙ্গামারী গড়তে পুলিশ বদ্ধপরিকর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Times News7
Theme Customized By BreakingNews