May 5, 2026, 7:58 pm
Title :
চাঁদপুরে মাদ্রাসাগামী শিশু ইয়াসিন নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার—সন্ধান চেয়ে আকুল আবেদন সুন্দরবনের দস্যুদের বিরুদ্ধে আবারও অভিযান শুরু করেছে কোস্টগার্ড সার্কেল এএসপির অভিযানে ভূরুঙ্গামারীতে ১১৯ পিস ইয়াবাসহ ৪ জন গ্রেফতার রাজশাহীতে রেস্টুরেন্ট প্রতারণায় দম্পতি জেলে সিরাজগঞ্জে নির্মাণের ৪ দিন পরই রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগ, অভিযুক্ত সাবেক ইউপি সদস্য। সিরাজগঞ্জে ৫ ইটভাটায় মোবাইল কোর্ট, জরিমানা ১১ লাখ টাকা। সিরাজগঞ্জে অটোরিকশা চালককে গলা কেটে হ*ত্যা, অটো উদ্ধার, আটক ১ বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার সংসদের কেনাকাটায় ‘হরিলুট’, ৫ এমপিকে নিয়ে তদন্ত কমিটি গঠন বাড়ছে যানবাহনের ভাড়া ও দ্রব্যমূল্য: ডা. জাহেদ

চাঁদপুরে মাদ্রাসাগামী শিশু ইয়াসিন নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার—সন্ধান চেয়ে আকুল আবেদন

  • Update Time : Tuesday, May 5, 2026
  • 3 Time View
চাঁদপুরে মাদ্রাসাগামী শিশু ইয়াসিন নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার—সন্ধান চেয়ে আকুল আবেদন
4

চাঁদপুরে ইয়াসিন ( বয়স ১০ ) নামের এক শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। আজ (মঙ্গলবার) সকালে প্রতিদিনের মতো মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে সে তার নানা বাড়ি থেকে বের হয়। তবে নির্ধারিত সময়ে মাদ্রাসায় পৌঁছায়নি বলে জানা গেছে।

পরিবার সূত্রে জানা যায়, সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত আত্মীয়-স্বজন ও স্থানীয়রা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালিয়েও তার কোনো সন্ধান পাননি। এতে করে পরিবারে নেমে এসেছে শোক ও আতঙ্কের ছায়া। নিখোঁজ হওয়ার পর থেকেই তার মা-বাবা ও স্বজনরা দিশেহারা হয়ে পড়েছেন।

নিখোঁজ ইয়াসিনের বাবা মোঃ জহুরুল এক আকুল আবেদনে জানিয়েছেন, “আমার ছেলেকে যদি কেউ কোথাও দেখে থাকেন বা তার কোনো সন্ধান পান, দয়া করে আমাদের সঙ্গে দ্রুত যোগাযোগ করুন।” তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো সহৃদয়বান ব্যক্তি যদি ইয়াসিনের সন্ধান পান, তবে অনুগ্রহ করে দ্রুত মোবাইল নম্বর ০১৯৭৫-১৮১৯৯১-এ যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মাঝেও উদ্বেগ ছড়িয়ে পড়েছে এবং সবাইকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে প্রশাসনের সহায়তাও কামনা করা হয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Times News7
Theme Customized By BreakingNews